সিদ্ধিরগঞ্জে দুই শিশুর প্রতি অনৈতিক আচরণের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুর প্রতি অনৈতিক আচরণের অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রতিকী ছবি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

পুলিশ জানায়, আটক হারুন মিয়ার স্থায়ী বাড়ি চাঁদপুর জেলায় হলেও তিনি সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে খেলাধুলার সময় দুই শিশু তার ঘরে প্রবেশ করলে তিনি দরজা বন্ধ করে তাদের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন। এ সময় শিশুদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং পরে পুলিশকে বিষয়টি জানান।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন